KOFIPOST

KOFIPOST

শহীদ ওসমান হাদিকে নিয়ে স্ত্রীর ফেসবুক পোস্ট

ডেস্ক রিপোর্ট
অ+
অ-
শহীদ ওসমান হাদিকে নিয়ে স্ত্রীর ফেসবুক পোস্ট

শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে এক স্ট্যাটাসে তিনি প্রশ্ন করেন, ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে।

ফেসবুক

টেলিগ্রাম

ফেসবুক পোস্টে সম্পা লেখেন, ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে! ইনকিলাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক কেন দিচ্ছে না! তিনি জোর দিয়ে বলেন, প্রথমত বিচার হবে না এই শব্দটাকেই মাথায় আনা যাবে না। বিচার হতেই হবে সেটা যেকোনো মূল্যে। বিচার আদায় না হলে ওসমান হাদিরা, বিপ্লবী বীরেরা এদেশে আর জন্মাবে না।

তবে বিচার প্রক্রিয়ায় বিলম্বের কারণ নিয়ে প্রশ্ন তুলে সম্পা বলেন, এত দেরি বা সময় কেন লাগছে। ওসমান হাদি একটি অনুষ্ঠানে তার বক্তব্যে রবীন্দ্রনাথের দুটি লাইন বলেছিলেন, সহজ করে বলতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে। তাই যুক্তি, তর্ক, ব্যাখ্যা কিছুই টানছি না বলে উল্লেখ করেন সম্পা।

তিনি বলেন, শুধু এতটুকুই বলা আপনি বা আপনারাও জানেন কেন সব সহজে হচ্ছে না। জাস্ট মনে রাখবেন ওসমান হাদি বলে গিয়েছেন, আমাদের লড়াই অনেক দীর্ঘ। মুমিনের জীবন মানেই লড়াই সংগ্রাম। তাই সংগ্রাম চালিয়ে যেতে হবে।

ইনকিলাব মঞ্চ সম্পর্কে শহীদ ওসমান হাদির নিজের বলা কয়েকটি কথা তুলে ধরে সম্পা লেখেন, আমার প্রথম সন্তান ইনকিলাব মঞ্চ, দ্বিতীয় সন্তান ফিরনাস। পোলাপানগুলারে বেতন দেই না, ঠিকভাবে খাবারও খেতে পারে না কাজের জন্য। নিঃস্বার্থভাবে আমার সাথে লেগে থাকে। ওদের ভবিষ্যতের চিন্তাও ওদের নাই। আমার তো ওদের ভবিষ্যৎ গড়ে দিতে হবে ডিয়ার।

তিনি আরও বলেন, আপনারা যারা ওসমান হাদিকে শুধু তার কথা শুনে, ভিডিও দেখে তাকে এত ভালোবাসেন, দোয়া করেন, কান্না করেন তাহলে ভাবেন, ওসমান হাদির এই ভাই-বোনগুলোর মনের অবস্থা কি এখন। যাদের কাছে ভাই ছিল ২৪ ঘণ্টা ছায়ার মতো, তারা কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।

সম্পা আরও লেখেন, ওসমান হাদি এখন বেঁচে থাকলে হয়তো বলতো, আমারে বলেন ঠিক আছে, কিন্তু আমার ইনকিলাব মঞ্চের ভাই-বোনগুলোকে নিয়ে কথা বলবেন না। তাহলে আমি সহ্য করব না।

সবশেষে পোস্টে তিনি ওসমান হাদির একটি কথা উল্লেখ করে লেখেন, দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই-ই সেখানে সর্বোত্তম ইবাদত।

ট্যাগস:

ওসমান হাদি

কফিপোস্টের সর্বশেষ খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনুসরণ করুন।

© কফিপোস্ট ডট কম

অনলাইনে পড়তে স্ক্যান করুন